মোঃ আজমল হুদা মিঠু, বরগুনা জেলা প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ১০:১৬ পি.এম
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা: ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
সরকারি দপ্তরের ডিজিটাল রূপান্তর, ই-নথির ব্যবহার, অবৈধ জমি উদ্ধার এবং জনসেবামূলক কার্যক্রম গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। রোববার (১৯ জুলাই, ২০২৬) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ও সহকারী পুলিশ সুপার রুহুল আমীনসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নিয়ে প্রতিনিধিরা মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান। বিশেষ করে অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি উদ্ধার, গ্রাম আদালতের মামলার জট নিরসন এবং সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এছাড়া পিপি অ্যাডভোকেট নূরুল আমিনসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা জনসেবা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরের জবাবদিহিতা প্রতিষ্ঠার কথা বলেন।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বন বিভাগের কর্মকর্তা মো. জাহিদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং সিনিয়র সাংবাদিক ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালসহ বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা ব্যক্ত করেন। একই সাথে তিনি সকল দপ্তরের ওয়েবসাইট ১০০% হালনাগাদ করা এবং ই-নথি ব্যবহারের নির্দেশ দেন। এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সাথে শেষ করার তাগিদ দেওয়া হয়।
সমন্বয় সভার এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হলে বরগুনার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত