মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৯ জুলাই ২০২৬ ০৬:০৭ পি.এম
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
জামালপুরের মাদারগঞ্জে অন্তর রবিদাস (২২) নামে এক সৌদি প্রবাসীর অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আজ ১৯ জুলাই সকালে শ্মশানঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত অন্তর রবিদাস মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার এলাকার বকুল মার্কেটের বাসিন্দা বিগেরু (৪৭)-এর ছেলে।
দুই মাস আগেই করেছিলেন বিয়ে, ছিল ঋণের বোঝা
পারিবারিক সূত্রে জানা গেছে, অন্তর রবিদাস প্রায় দুই বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। চার মাস আগে তিনি বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন। এরপর মাত্র দুই মাস আগে মেলান্দহ উপজেলার হাজডাবাড়ী পূর্ব গুজামানিকা এলাকার ভারগতি রবিদাসের মেয়ে রুপা রবিদাস (১৯)-এর সাথে তার বিয়ে হয়। পরিবারের দাবি, বিদেশ থেকে ফেরার পরও তার ওপর প্রায় দুই লাখ টাকার ঋণের বোঝা ছিল।
বাড়ির গেটে মিলল অচেতন দেহ ,পরিবারের সদস্যরা জানান, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ির গেটের সামনে অন্তরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে তাকে পুনরায় বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশকে না জানিয়েই শ্মশানে নেওয়ার চেষ্টা-
আজ ১৯ জুলাই সকালে পুলিশকে কোনো তথ্য না জানিয়েই পরিবারের পক্ষ থেকে মরদেহ সৎকারের জন্য স্থানীয় শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত