বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২২ জুন ২০২৬ ১১:৫৯ পি.এম
শেরপুর জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া
শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয় বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস এবং পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে পরিদর্শন উপলক্ষে রেঞ্জ ডিআইজি মহোদয় শেরপুর জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
অতঃপর পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়।
সম্মানিত ডিআইজি মহোদয় প্যারেড পরিদর্শনকালে প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি পরিদর্শনান্তে কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কুচকাওয়াজ শেষে শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
পরে সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তর (ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা) এর সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে,এম জহিরুল ইসলাম, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মোঃ পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ
বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!
রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান
জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার
বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি
জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির
দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।
দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের
পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস
ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!
বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র্যালি ও আলোচনা সভা
দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন