অমিত কুমার সরকার, ঝালকাঠি জেলা প্রতিনিধি (বরিশাল) ১৫ জুন ২০২৬ ১০:৩৪ পি.এম
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত!
১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রোজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে তথ্যপ্রবাহ সহজ হলেও গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব অপতথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত