বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৯ জুন ২০২৬ ০৮:০৩ পি.এম
লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে লাদেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে লাদেন ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় দেয়। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দেন। কিন্তু স্থানীয়দের মীমাংসার পরও ক্ষোভ পুষে রাখে অভিযুক্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেন একা বসে ছিল। এসময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে লাদেনকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরুল হাসান বলেন, হাসপাতালে আনার সময় রোগীটি গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। তার শরীরে দুটি ক্ষতচিহ্ন ছিল। আমরা ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধের চেষ্টা করি। পাশাপাশি জরুরি চিকিৎসার অংশ হিসেবে অক্সিজেন, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়। তবে রোগীর শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি। পরবর্তীতে ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি ইতোমধ্যে মারা গেছেন।
মাদরাসাছাত্র হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ,
৬ লেনের মহাসড়ক সহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন
ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসবে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস - ড. জিয়াউদ্দিন হায়দার!
শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
মাদারীপুরে জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মহাসড়ক ও স্কুল গেট থেকে বিপুল মাদকসহ আটক ৪
ইসলামপুরে ১০ হাজার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা গ্রেফতার ৬ জন
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবক আটক
বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সরিষাবাড়ীতে মাদক, জুয়া ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার
রংপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চেক-স্ট্যাম্প
মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার
দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ
ঠাকুরগাঁও এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ
আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার
বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার!
দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবকের ১ বছরের কারাদণ্ড
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার
রাজৈরে পুলিশের সাড়াঁশি অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত
মাদারীপুরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৭
দেওয়ানগঞ্জে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার, সানন্দবাড়ী পুলিশের অভিযান