বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৩ জুন ২০২৬ ০৬:৩০ এ.এম
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
জামালপুরের মেলান্দহে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজ ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সাথে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম মো. শাহ জামাল (৪৭)। তিনি মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন মঙ্গলবার দুপুরে মেলান্দহ থানাধীন হাজরাবাড়ি পৌরসভা এলাকার দাঁতভাঙা ব্রিজ সংলগ্ন একটি মাটির রাস্তার ওপর অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে মেলান্দহ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে উপস্থিত কেউ লাশের পরিচয় শনাক্ত করতে না পারায়, পুলিশ মৃত ব্যক্তির পরিচয় উদঘাটনে পিবিআই জামালপুর জেলা ইউনিটকে বিষয়টি জানায়।
খবর পেয়ে জামালপুর পিবিআই-এর একটি চৌকস ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ক্রাইমসিন টিমের সদস্যরা প্রয়োজনীয় আইনানুগ ও সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) সংগ্রহ করেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে ওই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং বা যাচাই-বাছাই করা হয়। নিখুঁত এই প্রযুক্তিগত প্রক্রিয়ার মাধ্যমেই মৃত ব্যক্তির সঠিক পরিচয় বেরিয়ে আসে।
শনাক্তকরণ প্রক্রিয়ায় জানা যায়, মৃত শাহ জামাল মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মো. হারেজ আলী এবং মোছা. ছালেহা বেগম দম্পত্তির সন্তান।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহ জামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বিভিন্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতেন। ঘটনার দিন সকালেও (১০টা থেকে ১১টার মধ্যে) তাকে দাঁতভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় স্বাভাবিকভাবেই চলাফেরা করতে দেখা গিয়েছিল। কিন্তু দুপুরের দিকে আচমকা তাকে রাস্তার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এই বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় প্রথমে অজ্ঞাত ছিল। পরবর্তীতে পিবিআই-এর কারিগরি সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এনআইডি ডাটাবেজের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত