বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০১ জুন ২০২৬ ০৩:৩৯ পি.এম
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
সারাদেশের মতো জামালপুরের দেওয়ানগঞ্জেও অসহ্য তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড এই তাপদাহের মধ্যেই উপজেলার পাররামরামপুর ইউনিয়নে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আসাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার পূর্ব ভাতখাওয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম ওই গ্রামের মো. মহল মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন এবং সেখানে একটি বেসরকারি কর্মসংস্থানে নিয়োজিত ছিলেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসে আজ সকালে তিনি পরিবারের সদস্যদের সাথে ধান কাটার কাজে অংশ নেন। যেহেতু তিনি নিয়মিত কৃষিকাজ করতেন না, তাই তীব্র রোদ ও গরম তিনি সহ্য করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে আসাদুল ইসলাম তার বাবা ও গ্রামের আরও কয়েকজন শ্রমিকের সাথে মাঠের পাকা ধান কাটতে যান। মাঠে কাজ করার একপর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বৃদ্ধি পায়। হঠাৎ করেই আসাদুল প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন এবং ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন।
তার এই অবস্থা দেখে মাঠের অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তার মাথায় ও শরীরে ঠাণ্ডা পানি ঢেলে প্রাথমিক সেবা দেওয়া হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। দুর্ভাগ্যবশত, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে সারমারা বাজার এলাকায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
এদিকে গত কয়েকদিন ধরে দেওয়ানগঞ্জসহ আশেপাশের উপজেলাগুলোতে তীব্র তাপদাহ চলছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও দিনমজুর-শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। খেটে খাওয়া মানুষগুলো জীবনযাত্রার তাগিদে বাইরে বের হলেও রোদের তীব্রতায় কাজ করতে হিমশিম খাচ্ছেন।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এই তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে যারা সরাসরি খোলা আকাশের নিচে বা রোদে কাজ করেন, তাদের বেশি সতর্ক থাকতে হবে। রোদে কাজ করার সময় ছাতা ব্যবহার করা, কিছুক্ষণ পর পর ছায়ায় বিশ্রাম নেওয়া এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি ও স্যালাইন পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত