সোমবার ২৪ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী পূর্বপাড়া এলাকায় এই বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার কাশেম মন্ডলের ছেলে। সে ঢাকার সাভারের বাইপাইল এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে সাভার থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল আলিফ। শনিবার দুপুরে সে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে মুহূর্তেই গভীর পানিতে তলিয়ে যায়। আলিফকে দেখতে না পেয়ে সাথে থাকা শিশুরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে জাল ফেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।

 

পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশু আলিফ মারা গিয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, জীবিকার তাগিদে কাশেম মন্ডল দীর্ঘদিন ধরে সপরিবারে সাভারের বাইপাইল এলাকায় বসবাস করছেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা নাড়ির টানে গ্রামে এসেছিলেন। কিন্তু সেই আনন্দঘন মুহূর্ত নিমেষেই বিষাদে রূপ নিল। আলিফের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে আলিফ নামের এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

news image

ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল;  শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।

news image

জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত