মল্লিক এম আই বুলবল সোহেল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ২৭ ডিসেম্বার ২০২৫ ০৩:২৯ পি.এম
মল্লিক এমআই বুলবল সোহেল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি নিহত
মল্লিক এমআই বুলবল সোহেল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী নিহত হয়েছেন। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে একাই মোটরসাইকেল নিয়ে বের হন মারুফ চৌধুরী। বেলা আনুমানিক ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা প্রায় ৭টার দিকে তার মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, সড়ক দুর্ঘটনায় মারুফ চৌধুরীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি পাথরঘাটার রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও