বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৬ নভেম্বার ২০২৫ ০২:৪৩ এ.এম
জামালপুরের দেওয়ানগঞ্জ পানিফলের বাম্পার ফলন
১৬ নভেম্বর রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পানিফলের বাম্পার ফলন হয়েছে।দেশে প্রথম পানিফল বা সিঙ্গারা চাষ শুরু হয় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। অল্প সময় ও কম খরচে বেশি লাভ হওয়ায় পানিফল চাষে অনেক আগ্রহী হয়ে উঠেছে স্থানীয় কৃষকেরা।
দেওয়ানগঞ্জ উপজেলায় পতিত জমিতে পানিফল চাষে এবার ব্যাপক ফলন হয়েছে। এতে করে স্থানীয় কৃষকদের ভাগ্য চাকা ঘুরছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর দেওয়ানগঞ্জ উপজেলার পরিত্যক্ত ৪০ হেক্টর জালশয়ে পানিফল উৎপাদন হয়েছে ৩২০ মেট্রিক টন।
প্রতি হেক্টরে ফলন হয়েছে আট মেট্রিক টন। এক হাজার ২০০ টাকা মণ দরে প্রতি টনের দাম ৩৩ হাজার টাকা। সেই হিসাবে এবার এক কোটি পাঁচ লাখ ৬০ হাজার টাকার পানিফলের চাষ হয়েছে।
বর্তমানে কাঁচা পানিফল ৮০০ টাকা থেকে ৯০০ টাকা, পাকা পানিফল প্রায় এক হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। পানিফল উৎপাদনে সফলতা পাওয়ায় অন্যান্য উপজেলার চাষিরা অনুপ্রাণিত হয়ে চাষাবাদ পদ্ধতি শিখে তাদের পতিত জমিতে পানি ফল চাষ শুরু করছেন।
বর্ষজীবী জলজ উদ্ভিদ পানিফল। পানিফল গাছ পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়। পানির নীচে মাটিতে শিকড় থাকে। পানির উপর পাতা ভাসতে থাকে। বিভিন্ন পতিত ডোবা, খাল, পুকুরের অল্প পানিতেই পানিফল চাষ করা যায়।
স্থানীয় রামপুরা এলাকার পানিফল চাষী ফজলু মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার প্রতি বিঘায় ১৬ থেকে ১৮ মণ করে পানিফলের ফলন হয়েছে। সাত বিঘা জমিতে পানি ফল চাষ করেছেন তিনি। এতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।
সাত বিঘা জমি থেকে প্রায় ১৩২ মণ পানিফল বিক্রি করেছেন।ডালবাড়ী এলাকার কাসেম আলী বলেন, দুই বিঘা জমিতে পানিফল চাষ করে ৩০ মণ পানি ফল পেয়েছি। এতে প্রায় ৩৬ হাজার টাকা হাতে পেয়েছি। খরচ হয়েছে ১৫ হাজার টাকা। অল্পপুঁজি ব্যয় করে লাভও বেশি হয়। খেতেও সুস্বাদু।
বালু গ্রামের বধু মিয়া বলেন, দুই বিঘা জমিতে পানি ফলের চাষ করে এ পর্যন্ত ২০ মণ উঠিয়েছি। বিক্রি করে ২৪ হাজার টাকা হাতে পেয়েছি। আরও উঠানো বাকি আছে। আশা করি আরও ১৫ মণ পানি ফল উঠাতে পারব। খরচ হয়েছে ২০ হাজার টাকা। এই ফল চাষে বর্তমানে কৃষকদের আগ্রহ দিনদিন বেড়েই চলেছে।
বদ্ধ জলাশয়ে পানিফল চাষ করে সাবলম্বী হয়ে উঠছেন অনেক হতদরিদ্র পরিবার। প্রতিদিন সকালে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনে পানিফলের বাজার বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারিরা এসে পানিফল নিয়ে যান।
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা রতন মিয়া সাংবাদিকদের জানান পানিফল কৃষিতে নতুন এক সম্ভাবনাময় ফসল। কৃষি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পানিফল চাষের বিস্তার ঘটাতে। যেকোনো পতিত খাল, পুকুর, ডোবা অথবা জলাশয়ে চাষ করা সম্ভব। তুলনামূলক এর উৎপাদন খরচ কম। এবার বন্যার প্রবণতা কম থাকায় পানিফল চাষের আগ্রহ পাচ্ছেন স্থানীয় কৃষকেরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন