বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২০ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৪২ পি.এম
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের বিভিন্ন সমস্যা সমাধানে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরে দেড় শতাধিক বছরের পুরোনো প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। কিন্তু সে অনুযায়ী নাগরিক সেবা না বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। পানি সংকট, বর্জ্য অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজটের মত সমস্যা সমাধানে ২০২৬ থেকে ২০৪৫ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি ওঠে।
‘জামালপুর নাগরিক কল্যাণ পরিষদ’ আয়োজিত ওই মতবিনিময় সভার মূল বিষয় ছিল পৌরসভার নাগরিকদের মৌলিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা। সভায় জানানো হয়, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত এই শহর ১৯৯৩ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। বর্তমানে ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের এই এলাকায় প্রায় এক লাখ ৫৯ হাজার মানুষের বসবাস। জনসংখ্যা বাড়লেও নাগরিক সুবিধার কাঙ্ক্ষিত উন্নয়ন এখানে হয়নি।
পৌরসভার নানা সংকটের চিত্র তুলে ধরে সভায় বলা হয়, শহরের মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ বা ৩ হাজার ২৯৭টি পরিবার পাইপলাইনের পানির আওতায় রয়েছে। দিনে গড়ে মাত্র পাঁচ ঘণ্টা পানি সরবরাহ করায় বিপুলসংখ্যক মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছেন। এছাড়া পয়ঃবর্জ্য শোধনাগার এবং নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের অপরিশোধিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদে।
গত এক দশকে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক অঞ্চলের মতো বড় স্থাপনা গড়ে ওঠায় শহরের পরিধি ও মানুষের চাপ দ্রুত বাড়ছে। ধারণা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে এই শহরের জনসংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে। তাই চার দশক আগের পুরোনো পরিকল্পনা দিয়ে ভবিষ্যতের এই নগরায়ণ সামাল দেওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সংকট উত্তরণে সভায় যানজট কমাতে রিং রোড ও সবুজ বলয় তৈরি, নদের পাড়ে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্য শোধনাগার স্থাপন এবং জিআইএসভিত্তিক ডিজিটাল পৌরসেবা চালুর প্রস্তাব দেওয়া হয়।
সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজিবুর রহমান বলেন, আগামী ২০ থেকে ৩০ বছরের সম্ভাব্য চাপ বিবেচনায় নিয়ে এখনই দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা দরকার। পাশাপাশি এটি বাস্তবায়নে আইনি কাঠামো ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।
আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেন বিচ্ছিন্ন উন্নয়নের বদলে বাসযোগ্য শহর গড়তে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন।
সংগঠনের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ রুহানি বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে নাগরিকদের মতামতের ভিত্তিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান