বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১২ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৫৬ পি.এম
শিক্ষা উপকরন বিতরন
১২ সেপ্টেম্বর শুক্রবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দুইটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সৎ শিক্ষা গ্রহণ করলে জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে। উন্নতির পথে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। তাই শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। সমাজে তার অবদান রাখার সুযোগ করে দেয়। তাই আগামীর শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রোকন উজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে এদিন ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে পেন্সিল বক্স ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। একই সঙ্গে একটি করে পেয়ারা গাছের চারা উপহার দেওয়া হয়।
মতলব উত্তরে ‘সরকার মাসুদ আলম ও পেয়ারা বেগম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’ সম্পন্ন
বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল বিএনপির ইশতেহার পরীক্ষায় তৃতীয়
প্রথম শ্রেণীতে ভর্তির বয়সসীমা বাড়িয়ে ৬ বছর করল শিক্ষা মন্ত্রণালয়
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ১৩ ও ১৪ নভেম্বর
মতলব উত্তরে ছেংগারচর পৌর পাঠাগারের উদ্বোধন করলেন ডিসি আহমেদ জিয়াউর রহমান
ভোলায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে এমপি মজিবর রহমান সরোয়ারকে নিমন্ত্রণ
ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত
মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি