মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৮ নভেম্বার ২০২৬ ০৭:১৬ পি.এম
নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে সমাবেশ
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল ও হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল, তাঁর ওপর হামলার বিচার, হামলাকারীদের শাস্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক সুজন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, গণফোরাম কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি সুজয় সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়েছে।
বক্তারা দাবি করেন, এ ঘটনার প্রতিবাদ ও আন্দোলনে যুক্ত থাকার কারণে গত ২ নভেম্বর কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অন্তু বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। পরে গত ১৯ নভেম্বর তাঁকে মারধর করে দুই তলা থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগও করেন তাঁরা।
তাঁদের অভিযোগ, বহিষ্কার ও হামলার পর অন্তুর এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অন্তুর পাশাপাশি তাঁর পরিবহন শ্রমিক বাবাকেও আসামি করে আরও একটি মামলা করা হয়েছে।
সমাবেশে বক্তারা অন্তু বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত, অবিলম্বে তাঁর ছাত্রত্ব পুনর্বহাল, হামলায় জড়িতদের শাস্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলার সংগঠক অন্তু বিশ্বাসকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। তাঁকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত করে জনমনে নেতিবাচক ধারণা তৈরির অভিযোগও করেন তাঁরা। এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমত দমনে নিবর্তনমূলক আইন প্রয়োগের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে। তাঁরা সাইবার সুরক্ষা আইন বাতিলের দাবিও জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং মামলা প্রত্যাহার করা না হলে বরিশালের ছাত্র, শিক্ষক, প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সদস্য রাকিবুল হাসান, বিপ্লবী ছাত্র মৈত্রী বরিশাল জেলার সংগঠক অনিন্দ্য মন্ডল, ভাসানী পরিষদ বরিশালের আহ্বায়ক খালিদ বিনয়ী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ, গণতান্ত্রিক অধিকার কমিটি বরিশাল জেলার সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাস, শিক্ষক বিপ্লব দাস, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, অ্যাডভোকেট খালিদ বিন ওয়ালীদ এবং সাবেক ছাত্রনেতা কিশোর কুমার বালা প্রমুখ।
নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে সমাবেশ
মতলব উত্তরে ‘সরকার মাসুদ আলম ও পেয়ারা বেগম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’ সম্পন্ন
বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল বিএনপির ইশতেহার পরীক্ষায় তৃতীয়
প্রথম শ্রেণীতে ভর্তির বয়সসীমা বাড়িয়ে ৬ বছর করল শিক্ষা মন্ত্রণালয়
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ১৩ ও ১৪ নভেম্বর
মতলব উত্তরে ছেংগারচর পৌর পাঠাগারের উদ্বোধন করলেন ডিসি আহমেদ জিয়াউর রহমান
ভোলায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে এমপি মজিবর রহমান সরোয়ারকে নিমন্ত্রণ
ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত
মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য