বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৬ অক্টোবার ২০২৬ ০৭:৫৪ পি.এম
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
১৬ অক্টোবর শুক্রবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি পাশ হলে এলাকায় হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে এবং এতে কোনো প্রকার সুপারিশ বা আপস চলবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিগত দেড় বছরের নানা ক্ষতি ও চক্রান্ত সামলে সরকার জনগণকে স্বস্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে সকালে বকশীগঞ্জে পৌঁছে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সরকারি সাহায্য ও অগ্নিনির্বাপক যন্ত্র হস্তান্তর করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও অর্থ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি তুলে দেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে নিয়ে চাঞ্চল্য
জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ যান চালিয়ে স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন
বরিশালের খ্রিস্টানপাড়া কলোনীতে নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
পাথরঘাটায় সিসিডিবির উদ্যোগে স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত
IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ
বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত আরিফুর রহমান খান, বাকেরগঞ্জের পাশে থাকার অঙ্গীকার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান
নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা
পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়
বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের
বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের
বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি