বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৭ অক্টোবার ২০২৫ ০৬:৪৫ পি.এম
শেরপুরে দুই কলেজ থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শেরপুর জেলার দুটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। তবে সামগ্রিক পাসের হারে জেলাটি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় জেলার ৩১টি কলেজ থেকে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৮ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ জন এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন। তাদের মধ্যে মোট পাস করেছে ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেলার নালিতাবাড়ী উপজেলার হিরণ্ময়ী হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী এবং শেরপুর সদর উপজেলার মন্মথ দে কলেজের ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও দুটি কলেজের কেউই পাস করতে পারেনি। এদিকে সার্বিকভাবে যদিও পাসের হার গতবারের তুলনায় কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান আহমেদ বলেন, জেলায় যে-সব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফল হচ্ছে, সেখানে শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়ে নজরদারি বাড়ানো হবে। একজনও পাস করতে না পারার বিষয়ে তিনি বলেন, এই ফলাফল অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়।
কেউ পাস করতে পারেনি, বিষয়টি আমরা গভীরভাবে বিশ্লেষণ করবো। শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, এ বছর পাসের হার কিছুটা কমেছে। তবে শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব
মতলব উত্তরে কৃষকদের নিয়ে 'পার্টনার' ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মতলব উত্তরের পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
জালিয়াতির মামলায় কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু: নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার
বেতাগীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: প্রশাসনের কঠোর নজরদারি।
মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর
মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
জামালপুরে কলেজ তহবিল তসরুফ ও নাশকতার অভিযোগ আ. লীগ নেতা মতির বিরুদ্ধে
মেধা ও মননশীলতায় বিশ্ব জয় করবে শিক্ষার্থীরা: আইজিপি মোঃ আলী হোসেন ফকির