শনিবার ২২ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার  ২৫ জুলাই ২০২৬ ১১:২৬ পি.এম

জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার

সাধারণত একজন বাবাই সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় ও ছায়া। কিন্তু সেই বাবাই যখন কাল হয়ে দাঁড়ায়, তখন মানবতা স্তব্ধ হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘটেছে তেমনই এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। অনলাইন জুয়া ও মাদকের টাকার জোগান দিতে মাত্র ২ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে নিজের দুটি নিষ্পাপ সন্তানকে শিশু পাচার চক্রের হাতে বিক্রি করে দিয়েছেন এক পাষণ্ড বাবা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে অনলাইন জুয়া ও মাদকের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি কোনো উপায় না পেয়ে নিজের ৫ বছর বয়সী ছেলে আরিয়ান এবং মাত্র ২৮ দিন বয়সী নবজাতক শিশু আব্দুর রহমান জুবাইদকে পাচারকারীদের কাছে বিক্রি করে দেন। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে এবং পরিবার ও প্রতিবেশীদের চোখ ফাঁকি দিতে তিনি সাজান এক নাটকীয় অপহরণের গল্প।

 

সন্তানদের হারিয়ে দিশেহারা মা সত্য বুঝতে পেরে আর দেরি না করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে যান এবং মামলা দায়ের করেন। মামলার পরই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তে নামে পিবিআই নারায়ণগঞ্জ।

 

টানা ২৮ দিনের নিরলস ও সাহসিক অভিযান শেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই পাচারকারী চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। অবশেষে দুই নিষ্পাপ শিশুকে জীবিত উদ্ধার করে তাদের আহাজারিরত মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। কলিজার টুকরো সন্তানদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা, অন্যদিকে পিবিআইয়ের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

সামাজিক গবেষকদের মতে, অনলাইন জুয়া ও মাদকের মারাত্মক ছবল সমাজে কীভাবে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে, এই ঘটনা তার একটি জ্বলন্ত ও ভয়াবহ প্রমাণ।

 

ঘটনার সঙ্গে জড়িত পাষণ্ড বাবাকে গ্রেফতার করা হয়েছে। শিশু পাচারের মতো এই জঘন্য ও নির্মম অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা, যেন ভবিষ্যতে কোনো বাবাই টাকার লোভে এমন নির্মমতার পথ বেছে না নেয় এবং আর কোনো শিশু যেন স্বজন হারানোর এই তীব্র যন্ত্রণার শিকার না হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান 

news image

 বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড

news image

রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে

news image

জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

news image

বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

news image

সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

news image

উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১

news image

মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড 

news image

বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে  র‍্যাব, আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক  করেছে জামালপুর 

news image

মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ  মাদক কারবারি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।

news image

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

news image

বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার