মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৩ জুলাই ২০২৬ ০৮:১২ পি.এম
বাবুগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সিদ্দিকুর আটক
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মোঃ সিদ্দিকুর রহমান (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট বাজার সংলগ্ন চন্দ্রপাড়া কালভার্টের ওপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মোঃ মোসলেম হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক বিক্রি ও সরবরাহের সাথে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ মোঃ আল মোমেনের নেতৃত্বে ‘অভিযান-৪১’ ডিউটি চলাকালীন সময়ে পুলিশ সদস্যরা মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট বাজার সংলগ্ন চন্দ্রপাড়া এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন হিসেবে সিদ্দিকুর রহমানকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে অবৈধ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃত আসামি সিদ্দিকুর রহমানকে বরিশাল এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার সচেতন নাগরিকরা আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাকে সাধুবাদ জানান। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার পাশাপাশি স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।
জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
জামালপুর চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার
বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার
ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান
বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড
রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে
জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন
দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন
দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড
বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র্যাব, আটক ১
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক করেছে জামালপুর
মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ
বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২
জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার