বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৩ জুলাই ২০২৬ ০৭:৪০ পি.এম
দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান: ড্রেজার ধ্বংস, কারাদণ্ড১
জামালপুরের দেওয়ানগঞ্জে নদী রক্ষা ও প্রাকৃতিক গতিধারা স্বাভাবিক রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এক কঠোর ও ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক বালু ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৫টি অবৈধ ড্রেজার মেশিন সম্পূর্ণ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর এলাকা এবং বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেতপুর ও পোল্লাকান্দি গ্রামের পাশ দিয়ে প্রবাহমান নদীগুলো থেকে এক শ্রেণির প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে করে বর্ষা মৌসুমে তীব্র নদীভাঙনের কবলে পড়ে স্থানীয় বসতভিটা, ফসলি জমি ও সরকারি নানা অবকাঠামো বিলীন হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল একযোগে ওইসব এলাকায় অভিযান চালায়। অভিযানকালে প্রবাহমান নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ মেলায় এক বালু ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একই সাথে ব্রহ্মপুত্র নদের পোল্লাকান্দি পয়েন্টে বসানো ৩টি এবং বাছেতপুর এলাকার জিঞ্জিরাম নদী থেকে আরও ২টি—মোট ৫টি অবৈধ ড্রেজার মেশিন তাৎক্ষণিকভাবে ভেঙে অকেজো ও ধ্বংস করে দেওয়া হয়। প্রশাসনের এমন আকস্মিক অভিযানে অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ড্রেজার ফেলে পালিয়ে যায়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন সংবাদমাধ্যমকে জানান, “নদীভাঙন প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। পোল্লাকান্দি ও বাছেতপুরসহ বিভিন্ন এলাকায় আজকের এই অভিযান তারই অংশ। দেওয়ানগঞ্জ উপজেলাকে অবৈধ ড্রেজারের হাত থেকে মুক্ত রাখতে এবং সর্বসাধারণের সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এই কঠোর ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পরিবেশবাদীরা। তাদের মতে, নিয়মিত এমন তদারকি থাকলে উপজেলার নদীভাঙন অনেকটাই কমে আসবে।
ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড