মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২০ জুলাই ২০২৬ ১০:০২ পি.এম
জামালপুরে যৌতুকের দাবিতে মারধরে স্ত্রী নিহত, স্বামীর মৃত্যুদণ্ড।
জামালপুরের বকশীগঞ্জে যৌতুকের দাবিতে মারধরে স্ত্রী নিহতের ঘটনায় আসামি স্বামী হাফিজুল ওরফে আফজলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুল বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মৃত প্রধানের ছেলে।
মামলার রায় সূত্রে জানা গেছে, নিহত হনুফা বেগমের পরিবার ভোলা থেকে ঢাকা এসে সবজির ব্যবসা করতেন।অপরদিকে, বকশীগঞ্জ থেকে ঢাকা গিয়ে একটি কলার আড়তে কাজ করতেন হাফিজুল। তারা পাশাপাশি দুটি ভাড়া বাসায় থাকতেন। একপর্যায়ে হনুফা ও হাফিজুলের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। দুজনে পালিয়ে বিয়ে করেন।
এ বিয়ে মেনে নেন হনুফাদের পরিবার। মেয়ের সুখের জন্য তার পরিবার স্বর্ণের কিছু গয়না, কাপড়-চোপর বানিয়ে দেয়। কিছুদিন পর হনুফার স্বামী তার ব্যক্তিগত প্রয়োজনে হনুফার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।
এ ঘটনার পর ৩০ হাজার টাকা দেওয়া হয়। টাকাগুলো উল্টাপাল্টা খরচ করে শেষ করে ফেলেন হনুফার স্বামী। পরে আবার ১ লাখ টাকা দাবি করা হয়। এতে রাজি না হলে হনুফাকে গ্রামের বাড়ি নিয়ে আসেন স্বামী হাফিজুল। একপর্যায়ে যৌতুকের দাবিকৃত টাকার জন্য হনুফার ওপর নির্মমভাবে মারধর করা হয়। বেদম মারধরে ২০১২ সালের ৪ সেপ্টেম্বর হনুফা মারা গেলে খবর পেয়ে লাশ ভোলায় নিয়ে যায় তার পরিবার। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন নিহতের মা আমেনা বেগম।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, এই মামলায় নিহতের স্বামী হাফিজুলসহ আসামি ছিল ৫ জন। আদালতে অপর ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন।
তিনি আরও জানান, সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় নিহতের স্বামী হাফিজুলকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নিহতের পিতামাতা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার