বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

আমগো ত্রাণ লাগবো না নদী থাইকা বাঁচান ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রুখতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।

 জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মোহাম্মদপুর ও সভুকুড়া এলাকায় রাক্ষসী ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে। 

নদীভাঙনের ভয়াবহতায় ইতিমধ্যেই ওই এলাকার মেইন রোড, মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও অসংখ্য বসতবাড়ী চরম হুমকির মুখে পড়েছে। অব্যাহত এই ভাঙনে নদী পাড়ের বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। 

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের রাক্ষসী ছোবলে মোহাম্মদপুর গ্রামের মাজম আলী, নালচন, সামাদ ও রুপচানসহ বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ী ও ভিটেমাটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মাথা গোঁজার শেষ আশ্রয়স্থল হারিয়েছে এই পরিবার গুলো।

এদিকে মেইন রোড, স্থানীয় মসজিদ ও বিদ্যালয়সহ পুরো এলাকাকে ব্রহ্মপুত্রের গ্রাস থেকে রক্ষা এবং স্থায়ী ভাঙন রোধের দাবিতে "মানববন্ধন" কর্মসূচি পালন করেছে গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর ও সভুকুড়া এলাকাবাসী। 

 

​নদীভাঙনে ঘরবাড়ি হারানো ভুক্তভোগী তোফাজ্জল ও নুর ইসলাম ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন,চোখের পলকে আমাদের বাপ-দাদার ভিটেমাটি ব্রহ্মপুত্র নদী গিলে খেলো। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় দাঁড়াবো, সেই পথটুকুও নেই। আমরা ত্রাণ চাই না,আমরা এই রাক্ষসী নদীর ভাঙন থেকে বাঁচতে দ্রুত স্থায়ী বাঁধ চাই।

 

​মানববন্ধনে অংশ নেওয়া সাবেক মাধ্যমিক কর্মকর্তা ছরোয়ার আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, মোহাম্মদপুর ও সভুকুড়ার মেইন রোড আর মসজিদ-স্কুল যদি নদীগর্ভে চলে যায়, তবে আমাদের পুরো এলাকা মানচিত্র থেকে মুছে যাবে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অতি দ্রুত যেন এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের ব্যবস্থা করা হয়।

 

​গোয়ালেরচর ইউনিয়নে যুবদলের আহবায়ক সেলিম মাষ্টার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হক বলেন, যদি অনতিবিলম্বে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামী কয়েকদিনের মধ্যে আরও শত শত ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ জুবায়ের বলেন, ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি

news image

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার

news image

জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড

news image

বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন

news image

মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ

news image

ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার

news image

'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত

news image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত

news image

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

news image

জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু

news image

বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার

news image

মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন