বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১০ জুলাই ২০২৬ ০৮:১০ পি.এম

বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

জামালপুর জেলার  বকশীগঞ্জ দশানী নদীর তীব্র ভাঙনে গত দুদিনে আইরমারি খানপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো এখন চরম আশ্রয়হীনতার আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় নিজেদের শেষ সম্বল রক্ষা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বুধবার (৮ জুলাই) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি খানপাড়া গ্রামবাসী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দশানী নদীর ভাঙন বর্তমানে এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে মুহূর্তের মধ্যেই বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। বর্তমানে তীব্র হুমকিতে রয়েছে সাধুরপাড়া-মেরুরচর-দেওয়ানগঞ্জ সড়ক, গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইন, একটি মাদরাসা এবং দুই শতাধিক বসতবাড়ি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে আইরমারি খানপাড়া গ্রামের অস্তিত্ব মুছে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

 

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা দাবি করেন- ভাঙন রোধে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে বারবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নিরুপায় হয়ে তারা নিজেদের উদ্যোগে গাছের ডালপালা ফেলে ভাঙন ঠেকানোর সাময়িক চেষ্টা করছেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন গাজীউর রহমান মোল্লা, আব্দুস সালাম, নয়ন, সাবেক ইউপি সদস্য আজাদ খান ও কবির হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা। তারা অতি দ্রুত নদী শাসনের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

এই বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন উল্লেখ করেন- নদী ভাঙনের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা দ্রুত সরেজমিন পরিদর্শন করে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি তুলে ধরেন।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি

news image

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার

news image

জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড

news image

বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন

news image

মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ

news image

ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার

news image

'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত

news image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত

news image

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

news image

জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু

news image

বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার

news image

মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন