শক্রবার ২১ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল

মোঃ আবুল হোসেন ,স্টাফ রিপোর্টার ১৭ জুলাই ২০২৬ ১২:৪৮ এ.এম

ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল

 অবকাঠামো, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতির আমূল পরিবর্তনে ঝালকাঠি জেলার জন্য প্রায় ৮০০ কোটি টাকার এক বিশাল উন্নয়ন মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় জেলাটিতে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’ বা সাংস্কৃতিক পল্লী এবং একটি সর্বাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন ও সহায়তা বিতরণ সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

 

উন্নয়ন ও সুশাসনের রাজনীতি আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, "আমাদের নেতা তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। গত ১৭ বছরের জুলুম, গুম ও নিপীড়নের পুনরাবৃত্তি আমরা করব না। আমরা প্রতিশোধ নেব উন্নয়ন, সুশাসন ও মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে। অন্ধকারের রাজনীতি পেছনে ফেলে আমরা এক আলোকিত বাংলাদেশ গড়তে চাই।"

 

ঝালকাঠির মেগা প্রকল্পসমূহ:

-  ৮০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন: অতীতের মতো পিরোজপুরের সাথে যুক্ত না রেখে এবার ঝালকাঠির জন্য পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। প্রায় ৮০০ কোটি টাকার এই পরিকল্পনায় জেলার গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট ব্যাপকভাবে সংস্কার করা হবে।

-  দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’: ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে দেশের প্রথম সাংস্কৃতিক পল্লী, যেখানে বরিশাল বিভাগের ছয় জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হবে।

-   আধুনিক স্পোর্টস কমপ্লেক্স: তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং ক্রীড়া মেধার বিকাশে আধুনিক স্পোর্টস কমপ্লেক্সের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, যা ইতিমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত হয়েছে।

-   স্বাস্থ্যখাতের আধুনিকায়ন: ঝালকাঠি সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজ চলছে।

-   ঐতিহ্যবাহী গাবখান চ্যানেল রক্ষা: সুয়েজ খালের মতোই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী কৃত্রিম নৌপথ ‘গাবখান চ্যানেল’ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন এবং নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা সারেঙ্গল বাজার রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

 

পরিবেশ ও সামাজিক নিরাপত্তাঃ

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে ঝালকাঠিতে ৩০ হাজার গাছ রোপণ করা হবে। তিনি ‘পরিচ্ছন্ন ঝালকাঠি’ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

 

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার।

 

আলোচনা সভা শেষে ড. জিয়াউদ্দিন হায়দার স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে ‘সুবর্ণ নাগরিক কার্ড’, কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও আর্থিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

news image

ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল;  শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।

news image

জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত

news image

বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান'  লঞ্চে ভ্রমণ!

news image

বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত

news image

কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও

news image

মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।-  এম রশিদুজ্জামান মিল্লাত