শনিবার ২২ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১২ জুলাই ২০২৬ ০৭:৩২ পি.এম

নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ

জামালপুরে নরুন্দি ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার দূর্নীতির  বিরুদ্ধে অপসারণ  শাস্তির দাবিতে মানববন্ধন 

 ১২ জুলাই রবিবার জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের সমনে উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মেহেদীজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও অনিয়মের   অভিযোগে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন  এলাকাবাসী।

 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। বক্তব্য রাখেন মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা অভিযোগ করেন- মেহেদীজ্জামান এই অফিসে যোগদানের পর থেকেই সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। নামজারি, খাজনা, খারিজ ও দাখিলা সংক্রান্ত কাজে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। সেই টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রেখে সেবা প্রত্যাশীদের অযৌক্তিকভাবে ঘোরানো হয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকৃত মালিককে বাদ দিয়ে অন্যের নামে জমির রেকর্ড ও ভুয়া দাখিলা তৈরির মতো গুরুতর অনিয়মের কথাও তুলে ধরেন তারা।

 

অংশগ্রহণকারীরা দাবি করেন- দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা মানুষদের নরুন্দি বাজারের নির্ধারিত ‘মাসুদ কম্পিউটার’ থেকে আবেদন করতে বাধ্য করা হয়। অন্য কোনো দোকান থেকে আবেদন করলে তিনি ফাইল আটকে দেন। এছাড়া নারী ও বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আনেন তারা।

 

মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে জানান- ভূমি অফিসে একটি কাজ করতে বারবার আসতে হয়। হয়রানি আর অতিরিক্ত টাকার চাপের কারণে তারা চরম ভোগান্তিতে আছেন। প্রশাসনের কাছে তাদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

 

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ জানিয়েছেন- অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

অবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং ভূমি অফিসে সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান 

news image

 বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড

news image

রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে

news image

জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

news image

বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

news image

সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

news image

উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১

news image

মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড 

news image

বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে  র‍্যাব, আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক  করেছে জামালপুর 

news image

মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ  মাদক কারবারি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।

news image

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

news image

বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার