মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৬ মে ২০২৬ ০২:৪৮ পি.এম
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু সন্তান জান্নাত।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাটাজোর বাসস্ট্যান্ডে তীব্র যানজট থাকায় তারা মোটরসাইকেলটি থামিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে আসা বরিশালগামী 'তাজ আনন্দ গ্রুপ'-এর একটি বেপরোয়া গতির বাস তাদের মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "যানজটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।"
ভয়াবহ এই দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঘাতক 'তাজ পরিবহন' বাসটি ভাঙচুর করেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। চালক ও হেলপারকে আটকে অভিযান চালানো হচ্ছে।
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও