মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ২০ মে ২০২৬ ০২:০৪ পি.এম
মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই শ্লোগান ও দৃঢ় প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন মাদারীপুরের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাদারীপুরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, "যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করেন। তবে কেবল ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করলেই চলবে না, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের জনগণের সচেতনতা ও পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি।"
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এবারের ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জেলা জুড়ে জনসচেতনতা বৃদ্ধি, বহুতল ভবন ও শিল্প প্রতিষ্ঠানে অগ্নি মহড়া, দুর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ এবং দুর্যোগ মোকাবিলায় ফায়ার ফাইটারদের প্রস্তুতি জোরদারে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অতিথিদের কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। এরপর অগ্নি নির্বাপণ ও উদ্ধার অভিযানের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী এবং এক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন