দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ০৫:৫৪ পি.এম
চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচগাছিয়ায় অবস্থিত আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মাদ্রাসার নিজস্ব কনফারেন্স রুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাজাকাত হারুন (মানিক)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শাহাদাৎ হুসাইন। এসময় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মাসরুরুল হক নোমানী।
সম্মেলনে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সবুজ আহমাদ নাউম, হুমায়ুন আল কবির, মো. শিরাজুল ইসলাম ও আলাউদ্দিন ফকিরসহ আরও অনেকে। বক্তারা মাদ্রাসার আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বিত সিলেবাসের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমানে নৈতিক অবক্ষয়ের যুগে সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসা সেই গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খুদে শিক্ষার্থীরা হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও মনন বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত সুধীজন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাজাকাত হারুন (মানিক) তার সমাপনী বক্তব্যে বলেন, "আমরা কেবল সার্টিফিকেটধারী শিক্ষিত নয়, বরং আদর্শ মানুষ গড়তে চাই। এই মাদ্রাসা অত্র অঞ্চলের মানুষের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।" প্রধান অতিথি আলহাজ্ব কামরুজ্জামান অভিভাবকদের নিয়মিত মাদ্রাসার সাথে যোগাযোগ রাখার এবং সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ