মোঃ আব্দুর রহিম, ইসলামপুর প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ ০৩:১৮ পি.এম
জামালপুরের ইসলামপুর উপজেলার শতবর্ষের প্রাচীনতম ও নারী শিক্ষার প্রসারে অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামপুর সরকারি জে.জে.কে.এম গার্লস হাই স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) শাখার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুছ ছালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি নাজমুল হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই বিদ্যাপীঠের দীর্ঘদিনের সুনাম বজায় রেখে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে এবং দেশের সেবায় আত্মনিয়োগ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আখতার এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক মামুন। আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পরীক্ষার হলে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হুসেনের সাবলীল সঞ্চালনায় ও ট্রেড ইন্সট্রাক্টর মোঃ মিজানুর রহমান চৌধুরীর সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার, সাহেলী শিরিন, নূরুন্নাহার বেগম, জেসমিন আক্তার এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম, সামীউল আলম, আনিছুর রহমান, হযরত আলী, আলী আকবর ও কোরবান আলী।
এছাড়াও শিক্ষক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহীনারা বেগম, মোসাঃ নাজমুন নাহারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। শিক্ষার্থীদের এই আবেগঘন মুহূর্তে তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষা জীবন কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আদর্শ মানুষ হওয়াটাই আসল সার্থকতা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র মৌলভী শিক্ষক মোঃ আমজাদ হোসেন। দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায় ও এক আনন্দ-বেদনার পরিবেশ তৈরি হয়। উল্লেখ্য যে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে সাধারণ এবং ভোকেশনাল উভয় শাখা থেকেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ