শনিবার ১০ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর

কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র ছেংগারচরে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবনে আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সেবা কার্যক্রমের যাত্রা শুরু হয়। এর ফলে এই অঞ্চলের প্রান্তিক কৃষক ও সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো।

 

বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংগারচর শাখার ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খান। তিনি ফিতা কেটে নতুন ভবনের আধুনিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের (কুমিল্লা) বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের চাঁদপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খন্দকার নাহিদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াসিন এবং মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সেকেন্ড অফিসার জয়নাল আবেদিন রনি।

 

 প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফাতেহ খান বলেন, "কৃষি ব্যাংক সবসময় কৃষকদের কল্যাণে কাজ করে। নতুন এই সুপরিসর ভবনে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকসেবা প্রদান করা হবে। এখন থেকে গ্রাহকরা দ্রুততম সময়ে লেনদেন ও রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারবেন।"

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কৃষি ব্যাংক আধুনিক ব্যাংকিং সুবিধার সম্প্রসারণ ঘটাচ্ছে। বিশেষ করে কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই শাখার মূল লক্ষ্য।

 

 অনুষ্ঠানে স্থানীয় গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাউসার আলম, বাবু মিয়া, নূর হোসেন বকাউল ও কামাল হোসেন। বক্তারা বলেন, আগে পুরাতন ভবনে স্থানাভাব ও প্রযুক্তির অভাবে গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হতো। এখন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই নতুন ভবনে কৃষক ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন।

 

নতুন ভবনে এই স্থানান্তর ছেংগারচর ও আশেপাশের এলাকার কৃষি উন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে স্থানীয়রা মনে করছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ

news image

নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি

news image

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার

news image

জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড

news image

বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন

news image

মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ

news image

ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার

news image

'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত

news image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত

news image

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

news image

জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু

news image

বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার

news image

মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ