মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার ৩০ মার্চ ২০২৬ ০৩:১১ পি.এম
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এবার পুষ্টিগুণ সম্পন্ন দানাদার শস্য ‘চিনা’র বাম্পার ফলন হয়েছে। চরের বালু মিশ্রিত মাটিতে অল্প খরচ ও নামমাত্র পরিশ্রমে ভালো ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে চিনা চাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার বিভিন্ন চর ও চরাঞ্চল ঘুরে দেখা গেছে, দিগন্তজোড়া মাঠে এখন চিনা ফসলের সমারোহ। কৃষক রফিক, করিম ও ছলিম এবং নারী উদ্যোক্তা মরিয়ম ও মর্জিনার সাথে কথা বলে জানা যায়, চিনা আবাদ অত্যন্ত লাভজনক। তাদের মতে, প্রতি একরে চিনা চাষ করতে খরচ হয় মাত্র ৪ থেকে ৬ হাজার টাকা। অথচ ফলন ভালো হলে একর প্রতি ৪০ থেকে ৪৫ মণ চিনা পাওয়া সম্ভব। বর্তমানে বাজারে প্রতি মণ চিনা ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ ফসলের তুলনায় অনেক বেশি লাভজনক।
রাজিবপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার প্রায় ২০০ একর জমিতে চিনা চাষ করা হয়েছে। কৃষি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ এবং আধুনিক প্রযুক্তির সার ও কীটনাশক ব্যবহারের নিয়মাবলী শেখাতে নিয়মিত 'ক্যাম্পেইন' বা উঠান বৈঠক করা হচ্ছে। ফসলের রোগবালাই দমনে কৃষকদের দ্রুত কৃষি অফিসের পরামর্শ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন বলেন, "আমরা চরাঞ্চলের কৃষকদের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত মাঠ পরিদর্শন করছি। উপ-সহকারী কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থেকে পরামর্শ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজেও মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করছি।"
চরাঞ্চলের আবহাওয়া ও মাটি চিনা চাষের উপযোগী হওয়ায় রাজিবপুরের এই সোনালী ফসল আগামীতে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ