বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ২১ সেপ্টেম্বার ২০২৫ ০২:০৯ পি.এম
জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের বিদায় সংবর্ধনা
২১সেপ্টেম্বর রবিবার জামালপুর: সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তার চাকরির মেয়াদ।
রবিবার কলেজ অডিটোরিয়ামে তাকে ঘিরে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম মোঃ শামসুজ্জান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্যে বলেন- অধ্যক্ষ হারুন অর রশিদের সততা, প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও সৃজনশীল চিন্তার কারণে কলেজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার বিদায়ে কলেজ পরিবারে এক শূন্যতা সৃষ্টি হলো।শিক্ষার্থী ওমর ফারুক বলেন- “স্যার আমাদের শুধু পাঠদান করেননি, তিনি আমাদের অভিভাবক ছিলেন। তার আন্তরিক আচরণ, সহজ-সরল জীবনধারা এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।”
বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ বলেন- “আগামী ৩০ তারিখে আমার চাকরির মেয়াদ শেষ হবে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সারা দেশের প্রতিটি কলেজের অধ্যক্ষদের অপসারণ ও অপমানিত করা হয়েছে। কিন্তু আমার কলেজের শিক্ষার্থীরা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আশেক মাহমুদ কলেজ আমার পরিবার, আর এই পরিবারকে আমি আজীবন মনে রাখবো। বিদায়ী অধ্যক্ষকে বিদায় জানায় সরকারি আশেক মাহমুদ কলেজ পরিবার। এসময় পুরো অডিটোরিয়ামে নেমে আসে আবেগঘন নীরবতা।
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত