মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৫ অক্টোবার ২০২৬ ০৯:৫৭ এ.এম
উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।
পটিবাড়ী সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের নামে দলিলকৃত সম্পত্তি জবর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডলের বিরুদ্ধে।
মন্দিরের সম্পত্তি উদ্ধারে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম কোর্ট এ একটি মামলা দায়ের করেছে মন্দিরের সভাপতি সুনিল কুমার বালা। ইতিমধ্যেই মন্দিরের পক্ষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে উজিরপুর সেটেলমেন্ট অফিস। এমনকি মাঠ পর্চা টেম্পারিং করে ২ শতক জমি নতুন খতিয়ান করে কেটে নেওয়ার প্রমান পেয়েছে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস।
আগামী ২ নভেম্বর এ বিষয়ে সমাধান করে দেওয়ার কথা জানিয়েছেন সেটেলমেন্ট অফিসের সংশ্লিষ্ঠ দপ্তর। মন্দিরের সম্পত্তি দখলের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে মন্দির কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে নানান প্রপোগন্ডা ছড়াচ্ছে ওই ভূমিদস্যুরা।
২০১১ সালে পটিবাড়ি মৌজার (জেএল নং ৭ এর এসএ ৮৩ খতিয়ানের ৩১০ দাগ থেকে ৩ শতক জমি পটিবাড়ী সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের নামে দলিল করে দেন মৃত রাজেন্দ্র নাথ মন্ডলের পত্র কার্তক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশিল মন্ডল। মন্দিরের নামে দলিল দাতাদের নামে বিএস মাঠ পর্চায়ে (গেজেড ভুক্ত হওয়ার অপেক্ষায়) থাকা ৩ শতক জমির মধ্যে ২ শতাংশ জমি টেম্পারিং করে কেটে নেয় উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল।
সম্প্রতি দূর্গা মন্দিরের উত্তর পাশে থাকা কালি মন্দির দখল করে নিয়ে সেখানে একটি ভবন তৈরী করার চেষ্ঠা করে। এসময় মন্দির কমিটির সভাপতি সুনিল বালাসহ অন্যান্যরা বাঁধা দিলে দ্রুত তারা পালিয়ে যায়। এ ঘটনার পর মন্দিরের সভাপতি বাদী হয়ে বরিশাল এডিএম কোর্ট একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শুনানী শেষে মন্দিরের সম্পত্তিতে তোকা স্থাপনা নির্মানের উপর নিষেধাজ্ঞা দেয় এবং এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দশনা দেয়। ইতিমধ্যেই উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মন্দিরের পক্ষে প্রতিবেদন দাখিল করেছেন।
এদিকে মন্দিরের নামে দলিল দাতাদের নামে বিএস মাঠ পর্চায়ে (গেজেড ভুক্ত হওয়ার অপেক্ষায়) থাকা ৩ শত জমির মধ্যে ২ শতাংশ জমি টেম্পারিং করে কেটে নেয়ার প্রতিকার চেয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযোগ দাখিল করেন জমি দাতা কার্তীক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশিল মন্ডল। বুধবার এ বিষয়ে শুনানী চলাকালে আদালতের বিচারক টেম্পারিং করে মন্দিরের নামে দলিল দেওয়া সম্পত্তি থেকে ২ শতক জমি কেটে নেওয়ার প্রমান পান।
এ সময় ভূমি অফিসে থাকা লোকজন মন্দিরের জমি কেটে নেওয়ার ঘটনায় উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডলকে তিরস্কার করেন। ঘটনার পর বুধবার সকালে বরিশাল রিপোর্টার্ ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মন্দিরের সাবেক সভাপতি সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশকে জড়িয়ে বিভ্রান্তমুলক তথ্য প্রদান করে উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল।
এ বিষয়ে সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ বলেন, উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগের নেতা সঞ্জিত মন্ডল একই বাড়ির বাসিন্দা। তাদের সাথে মন্দিরের সম্পত্তি দখলসহ তার ব্যাক্তিগত সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। পলাশ বলেন, সাংবাদিকতা করার সুবাদে ৩০ বছর ধরে তিনি বরিশাল নগরীতে বসবাস করছেন। এলাকায় না থাকার সুবাদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক ইউপি মেম্বর ও উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল এলাকায় প্রভাব বিস্তার করে তার অনেক সম্পত্তি দখল করে নিয়েছেন।
এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান আছে। এসব মামলাকে প্রভাবিত করতে নতুন নাটক মঞ্চস্থ্য করতে চাচ্ছে ওই আওয়ামী লীগ নেতারা। এ বিষয়ে উল্লেখিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবী জানান মন্দির কমিটিসহ এলাকাবাসী।
নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল।
প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে নিয়ে চাঞ্চল্য
জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ যান চালিয়ে স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন
বরিশালের খ্রিস্টানপাড়া কলোনীতে নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
পাথরঘাটায় সিসিডিবির উদ্যোগে স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত
IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ
বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত আরিফুর রহমান খান, বাকেরগঞ্জের পাশে থাকার অঙ্গীকার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান
নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা
পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়
বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের
বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের
বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি