মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার ২৭ সেপ্টেম্বার ২০২৬ ১০:০৮ পি.এম
কুড়িগ্রামের রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার টাঙালিয়াপাড়া ও ধুলাউড়ি সুইচগেট বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার টাঙালিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. আলম মিয়া ওরফে 'আলম কসাই' নামে এক চিহ্নিত মাদক কারবারিকে ৪১ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটক আলম কসাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজীবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একই এলাকায় পরিচালনা করা অপর এক অভিযানে ইয়াবা সেবনকালে মো. লুৎফর রহমান নামে এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লুৎফরকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
অন্যদিকে, ধুলাউড়ি গ্রামের সুইচগেট বাজারসংলগ্ন এলাকায় পুলিশ অপর একটি সফল অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোছা. মনোয়ারা ও মো. তাহেরুল ইসলাম শান্ত নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ২০০ টাকা জব্দ করে আভিযানিক দল।
রাজীবপুর থানার পুলিশ জানায়, এলাকায় সীমান্তঘেঁষা অপরাধ ও মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন।
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী