বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৪ সেপ্টেম্বার ২০২৬ ১০:২৮ পি.এম
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আফসার আলী মন্ডলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল সতর্কতামূলক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আফসার আলীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ মডেল থানার জিআর মামলা নম্বর ৩৪০(২)১৬ এবং সিজিএম নম্বর ১১৯/১৭-এর আসামি আফসার আলী মন্ডলের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পরোয়ানা মুলতবি ছিল। দীর্ঘ দিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রহমত আলীর নেতৃত্বে এবং তাঁর সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার একটি চৌকস দল এলাকায় অভিযান চালায়। নিখুঁত পরিকল্পনা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামি আফসার আলীকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া হিসেবে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে। থানা পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করবে বলে জানানো হয়েছে।
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন