দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১৩ সেপ্টেম্বার ২০২৬ ০৯:০৫ পি.এম
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ‘ঘটনার দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম’—সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য টরকী গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. ফরিদ মিয়া (৫০)। মামলায় যে দিন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, ওই দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে দাবি করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মধ্য টরকী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া অভিযোগ করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি ও সমাজে হেয় করার পাঁয়তারা করছে। তিনি বলেন, প্রশাসন সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
ফরিদ মিয়া জানান, মধ্য টরকী গ্রামের মজিবুর রহমান বেপারীর মেয়ে হাজেরা বেগম একই গ্রামের নোয়াব আলীর ছেলে বশির আহমেদের কাছ থেকে জমি কেনার জন্য ২ লাখ ৭০ হাজার টাকা দেন। কিন্তু টাকা দেওয়ার প্রায় ১৪ বছর পার হলেও জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
পরে হাজেরা বেগম আদালতে গিয়ে বশির আহমেদ, লিয়াকত আলী, কামাল হোসেন, বিল্লাল হোসেন ও জহির হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। ওই মামলায় পঞ্চায়েত হিসেবে ফরিদ মিয়াকে সাক্ষী করা হয় বলে তিনি জানান।
ফরিদ মিয়ার অভিযোগ, ওই মামলায় তার নাম সাক্ষী হিসেবে থাকায় বশির আহমেদের স্ত্রী আনোয়ারা বেগমকে দিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অথচ মামলায় যে দিন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে দাবি করেন ফরিদ মিয়া।
তিনি বলেন, “আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি। তদন্তে সত্যতা যাচাই করে যারা দায়ী, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
ফরিদ মিয়া আরও বলেন, হাজেরা বেগম জমি কেনার জন্য বশির আহমেদকে টাকা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রি না দেওয়ার বিষয়টি অমানবিক। টাকা গ্রহণের বিষয়টির সুরাহা করে জমি রেজিস্ট্রি দেওয়া হলে বিরোধের অবসান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বশির আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “জমি বিক্রি করার জন্য আমরা টাকা নিয়েছি। তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে বিধায় আমরা রেজিস্ট্রি দিচ্ছি না।”
তবে ফরিদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আনোয়ারা বেগমের বিস্তারিত বক্তব্য জানা যায়নি।
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী