মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার ০৯ সেপ্টেম্বার ২০২৬ ১১:৫২ পি.এম
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
এলাকার ভাসমান ড্রাম ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করলেও বর্তমানে এর বেহাল দশার কারণে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় পড়েছেন তারা।
ব্রিজটির কাঠের পাটাতনের অধিকাংশই ভেঙে গেছে। কোথাও কোথাও পাটাতন ডেবে গিয়ে বড় বড় ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। এছাড়া ব্রিজের পার্শ্ববর্তী বাঁশের খুঁটি ও হাতলও দুর্বল হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করতে হচ্ছে পথচারীদের।
বিশেষ করে ভাঙা ও নড়বড়ে পাটাতনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাটাতনের ফাঁকা অংশ দিয়ে শিশু, বৃদ্ধ ও সাধারণ পথচারী পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, ব্রিজটির পূর্ব পাড়ে রয়েছে একটি সরকারি প্রতিষ্ঠান এবং পশ্চিম পাড়ে রয়েছে দুটি হাফিজি মাদ্রাসা। ব্রিজটির বেহাল অবস্থার কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হয়ে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে ভাসমান ড্রাম ব্রিজটির সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ব্রিজটির কাঠের পাটাতন, বাঁশের খুঁটি ও হাতল দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে নিয়ে চাঞ্চল্য
জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ যান চালিয়ে স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন
বরিশালের খ্রিস্টানপাড়া কলোনীতে নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
পাথরঘাটায় সিসিডিবির উদ্যোগে স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত
IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ
বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত আরিফুর রহমান খান, বাকেরগঞ্জের পাশে থাকার অঙ্গীকার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান
নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা
পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়
বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের
বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের
বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি