শনিবার ২২ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মাদারীপুরে কিশোর গ্যাং ও মাদক দমনে পুলিশের বৈঠক: কূলপুদ্দিতে কঠোর নিরাপত্তার বার্তা।

মাদারীপুরে কিশোর গ্যাং ও মাদক দমনে পুলিশের বৈঠক মাদারীপুরে কিশোর গ্যাং ও মাদক দমনে পুলিশের বৈঠক

মাদারীপুর সদর উপজেলার কূলপুদ্দি এলাকায় ক্রমবর্ধমান কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই প্রতিরোধে স্থানীয় জনগনের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন। বুধবার (২১ এপ্রিল, ২০২৬) কূলপুদ্দি এলাকায় আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

 

সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় এই সভার আয়োজন করা হয়। বৈঠকে কূলপুদ্দি বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের মুরব্বিরা উপস্থিত হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ওসি আবুল কালাম আজাদ বলেন, "একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে কিশোর গ্যাং এবং মাদক বর্তমান সময়ের প্রধান অন্তরায়। এদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তবে কেবল পুলিশের তৎপরতা দিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয়; প্রতিটি পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে।"

 

তিনি আরও বলেন, "আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—তা তদারকি করার দায়িত্ব আপনাদের। মাদক ব্যবসায়ী বা ছিনতাইকারীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।" যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সবাইকে অনুরোধ জানান। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

বৈঠকে কূলপুদ্দি বাজার কমিটির নেতৃবৃন্দ বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন এবং নৈশপ্রহরীদের তৎপরতা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন। এলাকাবাসী পুলিশের এই জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের নিয়মিত টহল ও স্থানীয়দের সচেতনতা বজায় থাকলে কূলপুদ্দি এলাকা থেকে দ্রুতই অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

 

সভা শেষে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনতা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। প্রশাসনের এমন কঠোর অবস্থান ও জনসম্পৃক্ততামূলক সভার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

news image

ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল;  শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।

news image

জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত