মোঃ আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার ১৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৮ এ.এম
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি রুখে দিতে ফরিদপুরের সদরপুরে এক বিশাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল ২০২৬, শনিবার বিকেলে ফরিদপুর-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও ফরিদপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে সদরপুর স্টেডিয়াম মাঠে এই বিশেষ সভাটি সম্পন্ন হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বাবুল। তিনি তাঁর বক্তব্যে একটি মেধাভিত্তিক ও সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন: “মাদক, অনলাইন জুয়া এবং চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। ইভটিজিং এবং চাঁদাবাজিকে আমরা কঠোর হস্তে দমন করব। মনে রাখবেন, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই।”
তিনি আরও যোগ করেন, বাল্যবিবাহ একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেয়, তাই এটি বন্ধে সবাইকে অনড় থাকতে হবে। জীবনের সংকটে আত্মহত্যার পথ বেছে না নিয়ে জীবনকে ভালোবাসার আহ্বান জানান তিনি এবং যেকোনো অপরাধের তথ্য নির্ভয়ে পুলিশকে জানিয়ে সহায়তা করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বিশেষ করে আগামীর বাংলাদেশের কর্ণধার হিসেবে কয়েক হাজার শিক্ষার্থী এই সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে শপথ গ্রহণ করে।
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা আশার আলো দেখছেন। তারা মনে করেন, নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম চললে সমাজ থেকে অপরাধ অনেকাংশেই নির্মূল হবে।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত