মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০২ সেপ্টেম্বার ২০২৬ ০৮:২২ পি.এম
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, বানারীপাড়ার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আঃ মান্নান জুয়েলের। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও র্যাব-৭-এর যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আঃ মান্নান জুয়েলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আঃ মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার আঃ হক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৬২০/১২ এবং জিআর নম্বর ৮৯/১২।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি আঃ মান্নান জুয়েলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পলাতক আসামিকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে র্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র পাঠানো হয়। এরপর র্যাব-৮-এর গোয়েন্দা দল তথ্য সংগ্রহ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-৭, সিপিএসি, চট্টগ্রামের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আঃ মান্নান জুয়েলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী